টানা তৃতীয় দফায় মাদারীপুর জেলা শহর লক ডাউন ঘোষণা করলেন জেলাপ্রশাসক মোঃ অহিদুল ইসলাম। মানুষের সমস্যার কথা চিন্তা করে , সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে কিছু দোকানপাট খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। এতে করে ক্রেতা ও বিক্রিতা কেউ মানছে না সামাজিক দূরত্ব। মানুষ নিজেদের জীবনের কথা না ভেবে সামাজিকদূরত্ব না মেনে কেনাকাটায় ব্যাস্ত হয়ে পড়ে। এমতাবস্থায় করোনা ভাইরাস থেকে বাঁচতে মুলত মাদারীপুর কে লক ডাউন ঘোষণা করা হয়। লক ডাউন ঘোষণা করার পর মাদারীপুর শহরের পুরান বাজার প্রধানসড়কর চিত্র দোকানপাট বন্ধ ও লোক শুন্য ফাঁকা রাস্তা।