Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে ১৩০ জন গর্ভবতী মায়েরা পেল বিনামূলো স্বাস্থ্যসেবাসহ ঔষাধ 

মাহবুবুর রহমান / ১৯৯ বার
আপডেট সময় :: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মাদারীপুরে ঝাউদি ইউনিয়নে সেতারা -সাহিনা মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৩০  জন  গর্ভবতী মায়েরা পেল বিনামূলো স্বাস্থ্যসেবাসহ ঔষাধ। 

সারাদেশের ন্যায় মাদারীপুরেও ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে গর্ভবতী মায়েদের জন্য মেডিক্যাল ক্যাম্প বসিয়ে বিনামূলো স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের সেতারা সাহিনা মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র  মাঠ প্রাঙ্গণে মাদারীপুর জেলা পরিবারপরিকল্পনা বিভাগের আয়োজনে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায়  ১৩০ জন গর্ভবতী মাকে চিকিৎসা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।  অনুষ্ঠানের প্রধান অতিথি এসময় মাতৃমৃত্যু রোধে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার এবং গর্ভবতী সময় সকল মায়েদের কোন প্রকার দুশ্চিন্তা /টেইনশন না করে অত্র ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে আসার আহবান জানান একেই সাথে গর্ভবতী মায়েদের পুষ্টি যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন। ঝাউদি ইউনিয়ন সেতারা সাহিনা মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি অফিসার ডাঃ অরবিন্দ বালার সার্বিক তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. দিলরুবা ফেরদৌস, সেতারা সাহিনা মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি অফিসার ডাঃ অরবিন্দ বালাসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রর নার্সরা। এ ক্যাম্প ছাড়াও প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোঃ আজম এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.রহিমা খাতুন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল হাওলাদার, মাদ্রা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান। এছাড়াও সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্বাস্থ্য কেন্দ্রের সকল স্টাফ, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন। ‘‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’’ প্রতিপাদ্য বিষয়ে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ওয়ালিয়র রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd