Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে ফ্রেন্ডস ৮৪ এর পক্ষ থেকে ৩৬০টি পরিবারকে আর্থিক সহায়তা

কে এম, রাশেদ কামাল, মাদারীপুর। / ৩৭৬ বার
আপডেট সময় :: শুক্রবার, ১৫ মে, ২০২০
মাদারীপুরে ফ্রেন্ডস ৮৪ এর পক্ষ থেকে ৩৬০টি পরিবারকে আর্থিক সহায়তা

মাদারীপুরে ফ্রেন্ডস ৮৪ নামে বেসরকারী সংগঠনের পক্ষ থেকে ৩৬০টি অসহায়, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে নগদ ছয় লক্ষ আট হাজার টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।
ফ্রেন্ডস ৮৪ মাদারীপুর একটি বন্ধু প্রতীম সংগঠন। ১৯৮৪ মাদারীপুর পৌরসভার ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, আলহাজ¦ আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়, মাদারীপুর পাবলিক ইনস্টিটিউশন, চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় ও মস্তফাপুর উচ্চ বিদালয় থেকে যারা এসএসসি পাশ করেছে তাদের নিয়ে এই সংগঠন। তিনটি শ্রেণীতে ভাগ করে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। ক বিভাগে ফ্রেন্ডস ৮৪ এর ৩৬টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে এক লক্ষ আশি হাজার টাকা, খ বিভাগে পৌর এলাকার মধ্যবিত্ত পরিবারকে দুই হাজার টাকা করে দুই লক্ষ আট হাজার টাকা এবং পৌরসভার বিভিন্ন এলাকা হতে বাছাই করে হতদরিদ্র পরিবারকে এক হাজার টাকা করে দুই লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট ছয় লক্ষ আট হাজার টাকা বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম মিয়া জানান, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি ফ্রেন্ডস ৮৪ নামে সংগঠনের দেশে ও প্রবাসে অবস্থানরত বন্ধুদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে ৩৬০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি আমরা।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাদেব বর্মন, ফ্রেন্ডস ৮৪ এর সদস্য এ্যাডভোকেট গোলাম কিবরিয়া, মো: লেনিন ভ‚ইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd