“কালকিনিতে নতুন পৌর মেয়র এস এম হানিফ কে ফুললেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান -এমপি গোলাপ ও তার সহধর্মিণী “
গত ৩১ মার্চ মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে ৯১৪১ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম হানিফ। তিনি নির্বাচিত হওয়ারপর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ ও তার সহধর্মিণী , আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, সাংগঠিনক সম্পাদক সোহেল তালুদার, এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে তার বিজয়ের খবরে পৌর এলাকার সাধারন জনগনের মাঝে আনন্দ বিরাজ করছে। অপরদিকে পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারে মিষ্টি বিতরন করেছেন তার সমর্থকরা।