Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

” মাদারীপুরে মানবিক রক্ত ব্যাংকের উদ্যোগে প্রত্যাশা হাসপাতালের অর্থায়নে বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট “

রিপোর্টারের নাম / ২১৯ বার
আপডেট সময় :: শনিবার, ২৭ মার্চ, ২০২১

” মাদারীপুরে মানবিক রক্ত ব্যাংকের উদ্যোগে প্রত্যাশা হাসপাতালের অর্থায়নে বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট “

মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৬ শে মার্চ ২০২১ইং তারিখে মানবিক রক্ত ব্যাংকের উদ্যোগে মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলায় আলাদাভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্টের আয়োজন করা হয়।

রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দামেরচর সঃপ্রাঃ বিদ্যালয় মাঠে দামেরচর যুব সমাজের অর্থায়নে এবং মানবিক রক্ত ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট করা হয়। এবং অন্যটি মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গত ২৬শে মার্চ ২০২১ইং তারিখে মানবিক রক্ত ব্যাংকের উদ্যোগে এবং মাদারীপুরের প্রত্যাশা হাসপাতাল এর স্পেনসারে (অর্থায়নে) বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট ক্যাম্পিং অনুষ্ঠান হয়। মানবিক রক্ত ব্যাংকের পরিচালক রেজা মাহমুদ মিঠুর পরিচালনায় এবং মানবিক রক্ত ব্যাংকের সভাপতি মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান ও কালীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম আবুল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার মাস্টার, সাংবাদিক মাহবুবুর রহমান, কালীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান (ইংরেজি শিক্ষক)অন্যান্য শিক্ষক বৃন্দ সহ অনেকে। সার্বিক তত্বাবধানে ছিলো মানবিক রক্ত ব্যাংকের একদল সেচ্ছাসেবক এবং রক্তের গ্রুপ টেস্ট করার জন্য উপস্থিত ছিলেন মাদারীপুর প্রত্যাশা হাসপাতালে কর্মরত ল্যাবের টেকনোলজিস্ট সহ তাদের টিম। সকাল ৮ঃ৩০মি থেকে দুপুরের খাবার বিরতি ১টা থেকে দুপুর ২টা সহ বিকাল ৫ঃ০০মি পর্যন্ত রক্তের গ্রুপ টেস্ট করা হয়। এলাকার শত শত লোক রক্তের গ্রুপ টেস্ট করার জন্য স্কুল মাঠে ভীড় জমান। উৎসুক জনতার মধ্যে ছিলো স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র /ছাত্রী,কৃষক-শ্রমিক, বৃদ্ধ – শিশু,সহ সকল পেশার লোক। সারা দিনে ২৫০ জন ব্যাক্তির রক্তের গ্রুপ টেস্ট করানো হয়। অনুষ্ঠান কর্মসূচীর মধ্যে ছিলো -সকাল ৮ঃ৩০মিঃ অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও দোয়ার আয়োজন। সকাল ৯ঃ০০মিঃ ব্লাড কালেকশনের মাধ্যমে রক্তের গ্রুপ টেস্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা। পরিশেষে মানবিক রক্ত ব্যাংকের সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও পরিচালক রেজা মাহমুদ মিঠু মাদারীপুর প্রত্যাশা হাসপাতাল কতৃপক্ষের প্রতি বিশেষ করে ব্যাবস্হাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিনামূল্যে সমাজের উন্নয়নে এমন একটি মহৎ কাজ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd