Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুর জেলা ছাত্রলীগ সভাপতির চাচা ও জেলা ছাত্রলীগের সদস্য তাইবুর রহমানের পিতা হাজী মোতালেব মাস্টার আর নেই।

রিপোর্টারের নাম / ৪১৪ বার
আপডেট সময় :: রবিবার, ২১ মার্চ, ২০২১

মাদারীপুর জেলা ছাত্রলীগের সদস্য  মোঃ তাইবুর রহমানের  পিতা ও মাদারীপুর জেলা ছাত্র লীগ সভাপতি  জাহিদ হোসেন অনিক এর মেঝ চাচা  মাদ্রা সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী মোঃ মোতালেব মাস্টার  আজ রবিবার ভোর ৫:৪৫ মিনিটে তার মাদরীপুরস্হ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজীউন)মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৮৮ বছর।

 

তিনি  স্রী ও চার ছেলে সন্তান এবং দুই  কন্যা,দুই জামাতা, নাতি-নাতনি ছাড়াও আত্মীয় স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে মোঃ তারেক রহমান সপরিবারে  সুইজারল্যান্ড, মেঝ ছেলে আতিকুর রহমান (আবু তাহের) সপরিবারে  ইতালি  ও সেঝ ছেলে তোফায়েল আহম্মেদ ডালিম ইতালি প্রবাসী। সেজ তোফায়েল আহম্মেদ ডালিম  এর সহধর্মিণী মোসাঃ মনিরা আক্তার একজন শিক্ষানিবস আইনজীবী। আর ছোট ছেলে মোঃ তাইবুর রহমান (অবিবাহিত) মাদারীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যায়ন শেষে  রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

মেয়েদের মধ্যে বড় মেয়ে মোসাঃ লাবনী আক্তার গৃহিণী তার স্বামী মোঃ কামরুল হাসান( ওসি) অপারেশন, দারুসসালাম থানা ঢাকা,ছোট মেয়ে হালিমা আক্তার গৃহিণী তার স্বামী মোঃ নূরুল ইসলাম (এস আই) রাজারবাগ পুলিশ লাইন -ঢাকা।

উল্লেখ্য  মরহুম  হাজী মোতালেব মাস্টার ছিলেন মাদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  সাবেক প্রধান শিক্ষাক ও মাদারীপুর জেলা ছাত্র লীগ সভাপতি  জাহিদ হোসেন অনিক এর মেঝ চাচা। মরহুমের গ্রামের বাড়ী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামে তার বাবার নাম মৃতঃ জমির উদ্দিন হাওলাদার।

মরহুমের প্রথম জানাজার নামাজ আজ বাদ যোহর চাঁনমারি মসজিদ সংলগ্ন মাঠে ও বাদ আসর ২য় জানাজার নামাজ কালাইমারা মরহুমের গ্রামের বাড়ি জামে মসজিদে মাঠে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা শেষে গ্রামের নিজ বাড়ী কালাইমারা পিতা – মাতার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নামাজে জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন। তার ছোট ছেলে তাইবুর রহমান একেই সাথে তাদের পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি ছিলেন একজন সৎচরিত্র ও আদর্শবান শিক্ষক যার সুনাম রয়েছে পুরো জেলা জুড়ে। তিনি একজন হাজীও ছিলেন বটে।

মরহুমের মৃত্যুতে মাদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র – ছাত্রী, এলাকার যুবসমাজ, শিক্ষক সমিতি, বিভিন্ন পেশাজীবি সংগঠন, রাজনৈতিক মহল শোক জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd