Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

বিএইচবিএফসি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।

মাহবুবুর রহমান / ২৫৭ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

বিএইচবিএফসি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) যথাযোগ্য মর্যাদা, আনন্দ, শ্রদ্ধা ও ভালবাসার মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করে। বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আফজাল করিম এর নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ৩২ নম্বর ধানমন্ডিস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

দিনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বেলুন ও পায়রা উড়িয়ে বিএইচবিএফসি কর্তৃক গৃহীত ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ। এ সময় বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আফজাল করিম, সম্মানিত পরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান, মহাব্যবস্থাপকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অতঃপর বিএইচবিএফসি’র কনফারেন্স রুমে এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বঙ্গবন্ধুর উপরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনসহ কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

উল্লেখ্য যে, ১০ দিনব্যাপী গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচী, এতিমখানায় খাদ্য বিতরণ, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণসহ বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক বক্তব্য প্রতিযোগিতা, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা এবং ২৬ মার্চ অন্যান্য আনুষ্ঠানিকতাসহ জাতীয় স্মৃতি সৌধ ও ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd