Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

২২০জন প্রশিক্ষণার্থী পেল বিনামূল্যে সেলাই মেশিন, কম্পিউটার ও ড্রাইভিং সনদ

মোহাম্মাদ এমদাদুল হক মিলন / ২৭০ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

 

২২০জন প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, কম্পিউটার ও ড্রাইভিং সনদ দিলেন – জেলা পরিষদ মাদারীপুর

মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সোমবার দুপরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার তিনটি উপজেলার দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার সনদ, ড্রাইভিং সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতিফা ইয়াসমিন জানান, তিন মাস মেয়াদী কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণে মোট ৩২৫ জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছে। এদের মধ্যে কম্পিউটারে ১০০ ও ড্রাইভিং প্রশিক্ষণে ১০০ জনকে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া সেলাই প্রশিক্ষণে ১২৫ জনের মধ্যে আজ ২০ জনকে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া অন্যদের পর্যায়ক্রমে সেলাই মেশিন দেওয়া হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য আ: মান্নান লষ্কর, মোঃ শামসুল আলম নান্নু, নূরজাহান পারুল, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, পরিষদের অন্য সদস্যরা, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাংবাদিক ইমদাদুল হক মিলন, জেলা পরিষদের সকল কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ সহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আয়েশা সিদ্দিকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd