Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

অবশেষে কালকিনিতে নিখোঁজ প্রার্থীর খোঁজ মিলল মাওয়ায়

মাহবুবুর রহমান / ৪৫৪ বার
আপডেট সময় :: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

অবশেষে  কালকিনিতে স্বতন্ত্র মেয়র পদে নিখোঁজ প্রার্থীর খোঁজ মিলল ঢাকার মাওয়ায়।

মদারীপুরের কালকিনিতে পৌর নির্বাচন সামনে রেখে প্রচার – প্রচারনায় যখন ব্যাস্ত সমস্ত দলীয় লোকজন। ঠিক সেই মূহুর্তে উধাও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ সবুজ হাওলাদার (নারিকেল গাছ  মার্কা)  উধাও  হওয়ার প্রায় ৫ ঘন্টা  পরে অবশেষে দেখা মিলল মাওয়ার শিমুলিয়া ঘাটে।

এদিকে প্রার্থী নিখোঁজের পরই এর প্রতিবাদে বিক্ষোভ নিয়ে কালকিনি থানা ঘেরাও করে স্বতন্ত্র প্রার্থী সবুজের সমর্থকরা। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় আর এ সংঘর্ষে অন্তত ২০ জন নৌকা সমার্থক আহত হয়েছেন। তারা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, কালকিনিতে  নৌকা সমার্থকদের একটি মিটিং ছিলো। সেই মিটিং বানচাল করে নৌকাকে ডুবানোর লক্ষ্য  স্বতন্ত্র মেয়র প্রার্থীর  লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় নৌকার সমর্থকদের উপর । পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় বেশকিছু দোকানপাট। পরে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

এদিকে সবুজকে তুলে নিয়ে যাবার বিষয়ে অস্বীকার করেছে পুলিশ। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচন।

এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, যা হচ্ছে নিজে থেকেই হচ্ছে (উইলিং লি)। কাউকে কোন কিছু জোর করে করা হচ্ছে না। আপনাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। এটি সংবাদ করার মতো কোন বিষয় না। প্রার্থি তো কোন অভিযোগ করেননি।

তিনি বলেন, তার পরিবারেরও কোন অভিযোগ নেই এবং এলাকায় আন্দোলনের কথা বললেও তা থেমে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। এখন সাধারণ জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে  আসলে ঘটনাটি ছিলো আত্মগোপন নাকি অপহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd