Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে জেলা ছাত্রলীগের সহ সভাপতি সহ ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৫

মাহবুবুর রহমান / ২৮৮ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

মাদারীপুরে জেলা ছাত্রলীগের সহ সভাপতি সহ ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৫

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি ( ৩০ ) সহ ৫ জন ছাগল চুরির অপরাধে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযুক্ত আসামীরা হলেন সদর উপজেলার, তুহিন দর্জি (৩০),কুডি মাহবুব(২৮), রবিউল ইসলাম(১৯), জোবায়ের হাওলাদার(২০), রানা বেপারী (২০), বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি সোমবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন চোর চোর বলে চিৎকার করে। পথিমধ্যে শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুরে আসছিল।

এ সময় পুলিশের গাড়িটি প্রাইভেটকারটিকে সামনে থেকে আটকে ফেলে গাড়ির মধ্য হতে একটি ছাগলসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জিকে গ্রেফতার করে। পরে পুলিশ সাদা রংয়ের প্রাইভেটকার, ছাগলসহ তুহিন দর্জিকে থানা নিয়ে আসে।

ছাগলের মালিক লোকমান মালত বলেন, ঘাস খাওয়ার জন্য বাড়ির সাথে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকার থেকে এক লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তুহিনকে ধরে ফেলে। আমি এ বিচার চাই।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, আমি ছাগল চুরির ঘটনা শুনেছি, যদি এ ঘটনা সত্য হয় তা হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।  মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd