Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

চিকিৎসা খাতে করোনা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে- ড. সেলিম উদ্দিন

মাহবুবুর রহমান / ২৯১ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

চিকিৎসা খাতে করোনা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে- ড. সেলিম উদ্দিন

এসডিজি ইয়ুথ ফোরাম এর উদ্যোগে ‘এসডিজি-৩ গুড হেলথ এন্ড ওয়েল বিইং’ শীর্ষক সরাসরি ভার্চুয়াল ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। তিনি বলেন মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্বক সাফল্য অর্জন করেছে। করোনার কারণে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা ভাটা পড়লেও চিকিৎসা খাতে করোনা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যা কাজে লাগাতে পারলে আশানুরূপ ফল পাওয়া যাবে। দেশের চিকিৎসক, গবেষকদের প্রয়োজনীয় গবেষণাখাতে উদ্বুদ্ধ করে তাদের গবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া জরুরি।

উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার এর সভাপতিত্বে ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহকারী অধ্যাপক ড. শারিন শাহজাহান নওমীর সঞ্চালনায় ১লা ফেব্রæয়ারী এসডিজি ইয়ুথ ফোরাম ফেইজবুক পেইজ থেকে অনুষ্ঠানটি সরাসরি স¤প্রচারিত হয়। প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা: কাজী শহীদুল আলম, ইউএসটিসি’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, বিএসএমএমইউ’র ডা: রেহেনা আক্তার, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গবেষক ড. রবিউল হাসান ভূঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, গবেষক ড. আদনান মান্নান, ডাঃ সুফিয়ান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মিঁঞা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, লায়ন এম এ হোসেন বাদল, এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য আশিক সায়েম, দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সদস্য মনির খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd