Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

কালকিনিতে পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার – বিদ্রোহী প্রার্থী মিঠু

মাহবুবুর রহমান / ২৬৮ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

কালকিনিতে পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক ভাবে বহিষ্কার করা হয় বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু কে। ২৮শে জানুয়ারী ২০২১ ইং তারিখে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  ও সাধারণ সম্পাদক এর যৌথ স্বাক্ষরিত চিঠিতে  সাময়িক বহিষ্কারের  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে সশরীরে অবস্থান নেওয়ায় (নিজে প্রার্থী হওয়ায়) এবং দলীয় মনোনীত মেয়র প্রার্থীর নৌকার পক্ষে কাজ করা নৌকার সমার্থকের বসত বাড়ীতে হামলা চালিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কালকিনি পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী  – সোহেল রানা মিঠুকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য চতুর্থধাপে আগামী ১৪ ই ফেব্রুয়ারী  ২০২১ইং আসন্ন মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এসএম হানিফের এক সমর্থকের বসতবাড়ি ভাংচুর ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরদার লিখন।

থানা ও লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাতে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এস.এম হানিফের সমর্থক পৌর এলাকার দক্ষিন ঠেঙ্গামারা গ্রামের তরিকুল সরদারের বসতবাড়ি ভাংচুর ও প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকরা। এ ঘটনার অভিযোগে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে খরব পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এস.এম হাসিফ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তরিকুল নৌকার পক্ষে কাজ করায় মিঠু তার লোকজন দিয়ে এ হামলা চালিয়েছে। আমি এ ঘটনার  তীব্র নিন্দা জানাই।
আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠু ঘটনা অস্বীকার করেন।

 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

২৮শে জানুয়ারী ২০২১ ইং তারিখে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  শাহাবুদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক  কাজল কৃষ্ণ দে  এর যৌথ স্বাক্ষরিত বহিষ্কার চিঠিতে  উল্লেখ করা হয়। 

সোহেল রানা মিঠু বরাবর চিঠিতে লেখা হয়।  আপনাকে জানানো যাচ্ছে যে,আপনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক। আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে আপনি দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে  নির্বাচনে অংশ নিয়েছেন। যা দলীয় গঠনতন্ত্র বিরোধী কাজ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আপনার সমার্থন ও কাজ করার কথা। অথচ পৌরসভা নির্বাচনে আপনি নিজেই প্রার্থী হয়ে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন।

এমতাবস্থায় আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র  বিরোধী কর্মকান্ডের জন্য দলীয় সকল সাংগঠনিক পদ হইতে অব্যাহতি প্রদান করে  সাময়িক বহিষ্কার  করা হইল এবং চুড়ান্ত বহিষ্কারের জন্য  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কে অনুরোধ করা হইল।

এ বিষয় জানতে চাইলে জনাব সোহেল রানা মিঠু সাথে মুঠো ফোনে যোগাযোগ চেষ্টা করা হলে ফোন রিসিভ করেন নি।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd