Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

পৌরসভা নির্বাচন উপলক্ষে  কালকিনিতে নৌকার সমর্থকের বসতবাড়ি ভাংচুরের অভিযোগ – দলীয় মেয়র প্রার্থীর

মাহবুবুর রহমান / ২৩১ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

কালকিনি পৌরসভা নির্বাচন উপলক্ষে  নৌকার সমর্থকের বসতবাড়ি ভাংচুরের অভিযোগ বিদ্ররোহী প্রার্থীর  বিরুদ্ধে

চতুর্থধাপে আসন্ন মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত এক মাত্র প্রার্থী এসএম হানিফের এক সমর্থকের বসতবাড়ি ভাংচুর ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে বিদ্রোহী প্রার্থী  সোহেল রানা মিঠুর সমর্থকরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরদার লিখন।
থানা ও লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাতে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এস.এম হানিফের সমর্থক পৌর এলাকার দক্ষিন ঠেঙ্গামারা গ্রামের তরিকুল সরদারের বসতবাড়ি ভাংচুর ও প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকরা। এ ঘটনার অভিযোগে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে খরব পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এস.এম হানিফ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তরিকুল নৌকার পক্ষে কাজ করায় মিঠু তার লোকজন দিয়ে এ হামলা চালিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠু ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd