Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

শোষণমুক্ত সমাজই হোক সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার – ববি হাজ্জাজ৷৷

মাহবুবুর রহমান / ২৫২ বার
আপডেট সময় :: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

শোষণমুক্ত সমাজই হোক সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার- ববি হাজ্জাজ৷৷

 ২৩ জানুয়ারি, ২০২১ইং রোজঃ শনিবার বেলা ১১ ঘটিকায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মূল্যায়ন এবং উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সভাপতির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “যেকোন জাতির জন্যই স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করা গৌরবের। নানা হতাশা আর অপ্রাপ্তি থাকা সত্ত্বেও আমরা আমাদের এই গৌরবান্বিত সুবর্ণ জয়ন্তীকে উদযাপন করতে চাই৷ দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এনডিএম জনগণকে সাথে ৫০ বছরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মূল্যায়ন করতে চায়।

আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে একদলীয় শাসনের নাগপাশ থেকে মুক্ত করতে চাই। আমরা একটি দুর্নীতিমুক্ত এবং শক্ত নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই৷ আমরা ক্ষমতার কেন্দ্রে ভারসাম্য প্রতিষ্ঠা করে জবাবদিহিতামূলক সরকার প্রবর্তন করতে চাই৷

আওয়ামী লীগ সরকারের নিপীড়ন, জুলুম, আর মতপ্রকাশের স্বাধীনতার হরণের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে চাই৷ একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক সুবর্ণ জয়ন্তীর অংগীকার।”

প্রেস বিজ্ঞপ্তিঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd