Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক শাবান মাহমুদের সংবর্ধনা

মাহবুবুর রহমান / ২৩৩ বার
আপডেট সময় :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক শাবান মাহমুদ কে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদের হাতে ক্রেস্ট তুলে দেন সম্পাদক নঈম নিজাম। 

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) নিযুক্তিতে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে পত্রিকার বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, উপ-সম্পাদক মাহমুদ হাসান, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলাদেশ প্রতিদিনের জিএম (কমার্শিয়াল) মাসুদুর রহমান ও জিএম (সার্কুলেশন) বিল্লাল হোসেন মন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহমুদ আজহার। অনুষ্ঠানে শাবান মাহমুদকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে শাবান মাহমুদের সহধর্মিণী মুন মাহমুদ ও ছেলে রোদ্দুর মাহমুদ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে নঈম নিজাম বলেন, বাংলাদেশ প্রতিদিন পরিবার আজ শাবান মাহমুদকে নিয়ে গর্বিত। শাবান মাহমুদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যে গুরুদায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আশা করি তিনি সাফল্যের সঙ্গে সে দায়িত্ব পালন করবেন। কারণ তিনি সাংবাদিক হিসেবেই শুধু নন, একজন সফল সাংবাদিক নেতা হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, শাবান মাহমুদ ভারতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন। সংবর্ধনার জবাবে শাবান মাহমুদ বলেন, নতুন দায়িত্ব নিয়ে আমি দিল্লিতে গেলেও বাংলাদেশ প্রতিদিন পরিবারেরই একজন সদস্য হয়ে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনে সক্ষমতার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd