Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গর্ভনর কাজী সাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান

মাহবুবুর রহমান / ২৬১ বার
আপডেট সময় :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

মাদারীপুরের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গর্ভনর কাজী সাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান

মাদারীপুরের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গর্ভানর হিসাবে নিয়োগ পেয়েছেন কাজী সাইদুর রহমান। তিনি এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো.জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে ৬২ বছর বয়স পর্যন্ত তিনি ডেপুটি গর্ভণরের দায়িত্বে থাকতে পারবেন। অফিস সুত্রে জানাযায়,কাজী সাইদুর রহমান নির্বাহী পরিচালক এর দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশ ব্যাংকের উন্নয়নে নিজের মেধাকে কাজে লাগিয়ে তিনি সততা, ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। তার সুন্দর সঠিক দিকনির্দেশনায় অত্র দপ্তরটি সাফল্যের সাথে পরিচালিত হয়। তার আন্তরিকতার কোন অভাব ছিলো না। সকলের সাথে তার ছিলো সু -সম্পর্ক্যে। তিনি তার বাবা,মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে নিজ বাড়িতে আসলে গত শনিবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার মধ্য খাগদি এলাকায় কাজী সাইদুর রহমানের নিজ বাসভবনে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মতবিনিময় করেন মাদারীপুর বাসীর পক্ষ থেকে মাদারীপুর পৌরসভার মেয়র জন নন্দিত নেতা জনাব খালিদ হোসেন ইয়াদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। উক্ত অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্র লীগের সভাপতি জনাব জাহিদ হোসেন অনিক ও সাধারণ সম্পাদক মো.বায়েজিদ হাওলাদার সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান তার জন্মস্হান মাদারীপুর সহ দেশের দক্ষিন অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, মাদারীপুর একটি সম্ভাবনাময় এলাকা এখানে অনেক উন্নয়নের সুযোগ রয়েছে।যার ফলে মাদারীপুর সহ দেশের দক্ষিনাঞ্চলের নিন্ম আয়ের মানুষের জন্য কর্মসংস্হানের সুযোগ করা সম্ভব।এখানে বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান, গার্মেন্স মিল,কারখানা স্হাপন করে এই অঞ্চলের মানুষের জীবিকার ব্যাবস্হা করা হলে ভবিষ্যতে কাজের জন্য মাদারীপুর বাসীকে আর রাজধানী ঢাকায় যেতে হবেনা। বরং দেশের বিভিন্ন অঞ্চলের লোকজন মাদারীপুর এসে কাজ করার সুযোগ পাবে।অতীতে মাদারীপুর এ,আর হাওলাদার জুট মিল,মস্তফাপুর সুতার মিল,চরমুগরিয়ার জমাদ্দার জুট মিল গুলো বর্তমানে বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের জনগনের উন্নয়ন ব্যাহত হয়েছে। তিনি বলেন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মাদারীপুরে অধিক পরিমানে পাট উৎপাদন হয়।মাদারীপুরের উন্নয়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। তিনি তার ছাত্রজীবন, চাকুরীজীবন ও ব্যাক্তিগত জীবনের বিভিন্ন ইতিহাস নিয়ে মত বিনিময় সভায় আলোচনা করেন।
ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্র লীগের সভাপতি জনাব জাহিদ হোসেন অনিক ও সাধারণ সম্পাদক মো.বায়েজিদ হাওলাদার সহ মাদারীপুর জেলা ছাত্রলীগ,যুবলীগের নেতাকর্মী ও স্হানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd