Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

কালকিনিতে রাতের আঁধারে ঘর তুলে কৃষকের জমি দখল

জাফরুল হাসান / ৩১৫ বার
আপডেট সময় :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে মোঃ আব্দুর রহম আলী বেপারী-(৬০) নামের এক অসহায় কৃষকের ক্রয়কৃত জমিতে ঘর তুলে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ দখলের ঘটনায় এলাকাবাসীর মাঝে চড়ম ক্ষোভ বিরাজ করছে। উপায়অন্ত নাপেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।
উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের অসহায় কৃষক রহমআলী দীর্ঘদিন পূর্বে একই এলাকার সত্তার মৃধার কাছ থেকে ৫১নং পশ্চিম মাইজপাড়া মৌজার ৩৪নং খতিয়ানে ২৯২১নং দাগের ২৭ শতাংশ জমি থেকে ১৮ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয় করার পর থেকে সে জমি অসহায় কৃষক রহমআলী ভোগ দখল করে আসছেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে একই এলাকার প্রভাবশালী ফারুক মৃধা, মালেক মৃধা, খালেক মৃধা, সজিব মৃধা ও সাগর মৃধা মিলে সেই জমিতে একটি একচালা টিনের ঘর তুলে জমি দখলে নেয়। এ দখলের ঘটনায় এলাকাবাসীর মাঝে চড়ম ক্ষোভ বিরাজ করছে। পরে উপায়অন্ত না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে জমি দখল করে নেয়ায় ভূক্তভোগী পরিবার চড়ম আতংকে দিন কাটাচ্ছেন।
মোঃ আব্দুর রহম আলী বেপারী অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত জমি দখল করে ঘর উত্তোলন করেছেন এলাকার প্রভাবশালী ফারুক মৃধা, মালেক মৃধা, খালেক মৃধা, সজিব মৃধা ও সাগর মৃধা। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত ফারুক মৃধা বলেন, আমাদের জমিতে আমরা ঘর তুলেছি।
এ ব্যাপারে ডাসার থানা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ বিষয় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবন্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd