Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

অবশেষে আবারো বন্ধ হলো মাদারীপুরের দোকানপাট

মাহবুবর রহমান / ৩০৬ বার
আপডেট সময় :: শুক্রবার, ১৫ মে, ২০২০

মাদারীপুর জেলায় করোনা ভাইরাসের কারনে সিমিত পর্যায়ে দোকানপাট চালু রাখা সম্পর্কে আজ এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এতে প্রধান অতিথি ছিলেন।

জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত সদস্যরা অভিমত ব্যাক্ত করেন যে সরকারি নির্দেশনা মোতাবেক নিরাপদ দূরত্ব বজায় রেখে দোকানপাট খোলা রাখার জন্য বলা হলেও তা ক্রেতা বিক্রেতা উভয়েই মানছেন না। উপরন্ত বিপণি বিতান গুলোতে প্রচণ্ড ভীর পরিলক্ষিত হচ্ছে। ফলে জেলায় করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক হাঁরে বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করা হয়। তাই উপস্থিত সভার সম্মতিক্রমে মাদারীপুর জেলা প্রশাসক আগামীকাল (১৬ই মে) থেকে মাদারীপুর জেলার সমস্ত দোকানপাট বন্ধ ঘোষণা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান খান, উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বনিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd