“মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন ”
মাদারীপুরসহ ৯টি জেলায় একযোগে চালু হলো ইলেকট্রনিকস পাসপোর্টের(ই-পাসপোর্ট) সেবা। বুধবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আধুনিক সেবার উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ আইয়ূব চৌধুরী।
এ সময় মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. রুস্তম আলী, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) মহোদয় জনাব মোঃআজাহারুল ইসলাম সহ নয় জেলার উপ-পরিচালকগন ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
জানতে চাইলে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. রুস্তম আলী (বার্তা সময়২৪.কম-bsomoy24.com)কে বলেন, ই-পাসপোর্ট সেবার মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেলো। কেননা এই পাসপোর্টে ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশসহ আধুনিক সিকিউরিটি সুবিধাথাকবে। এর ফলে কেউ আর চাইলেই জাল পাসপোর্ট তৈরি করতে পারবে না। এখন আর কোন রকম জালজালিয়াতি করার সুযোগ নেই। যদি বিশ বছর পরেও কেউ অন্য একজনের পাসপোর্ট নিয়ে ছলচাতুরি করার চেষ্টা করে সেটা সম্ভব হবে না।
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সূত্র জানায়, ই-পাসপোর্টের জন্য অনলাইনে http –
dip.gov.bdওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সাইটে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে নেওয়ার সুবিধা আছে। সেখানে শুরুতেই অনলাইনে পাসপোর্ট আবেদন: নতুন/রি-ইস্যু বাটনপাওয়া যাবে। এখানে ক্লিক করে সরাসরি আবেদনপ্রক্রিয়া শুরু করা যাবে। এর আগে দেখে নিতেপারেন ই-পাসপোর্ট আবেদনের ৫টি (পাঁচ) ধাপ। একটি ধাপ হচ্ছে বর্তমান বসবাসরত জেলাতে ই-পাসপোর্টকার্যক্রম শুরু হয়েছে কি না, তা দেখা। এর পরেরগুলো হচ্ছে অনলাইনে ই-পাসপোর্ট আবেদনফরম, পাসপোর্ট ফি পরিশোধ, ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ ও পাসপোর্টঅফিস থেকে ই-পাসপোর্ট সংগ্রহ। এর মধ্যে খেয়াল রাখতে হবে, কাগজপত্র ও ব্যক্তিগত তথ্যযাচাই, আবেদনকারীর ছবি তোলা, আঙুলের ছাপ ও আইরিশের ছবি গ্রহণ, যথাযথভাবে পাসপোর্ট ফি পরিশোধ হয়েছে কি না এবং তালিকাভুক্তির পর সরবরাহ করা ডেলিভারি স্লিপ সংরক্ষণ। পাসপোর্টগ্রহণের সময় ডেলিভারির রসিদ প্রদর্শন বাধ্যতামূলক।