Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে রোগীকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করার জেরে হাসপাতাল ভাংচুর

মোহাম্মাদ এমদাদুল হক মিলন / ৫৭১ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

মাদারীপুরে রোগীকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করার জেরে হাসপাতাল ভাংচুর

মাদারীপুরে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করার জেরে জরুরী বিভাগ ভাংচুর করেছেন স্বজনরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কালকিনির উপজেলার আটিপাড়া গ্রামের জয়নাল মল্লিকের ছেলে এনায়েত মল্লিক (৩০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসার নিতে আসেন। পরে কর্তৃব্যরত চিকিৎসক ডা. অখিল সরকার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে। পরে মাঝপথে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে লাশ নিয়ে এসে হাসপাতালের জরুরী বিভাগ ভাংচুর করে নিহতের স্বজনরা। এ সময় বাঁধা দিতে এলে জরুরী বিভাগে দায়িত্ব পালনে থাকা অফিস সহকারী লিয়াকত আলী ও সিনিয়র ব্রাদার আব্দুস সালামকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে খবর পেয়ে হাসপাতাল পরির্দশন করে সদর মডেল থানা পুলিশ। এদিকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার জানান, রোগীর স্বজনদের প্রথমে পাওয়া যায়নি। তাদের খোঁজ করে তারাতাড়ি এ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর পাঠানো হয়। রোগীর মস্তিস্কে মারাত্মক জখম ছিলো। মুখের সামনের অংশ চেনা যাচ্ছিল না। চিকিৎসায় আমাদের কোন ত্রুটি ছিলনা। মাদারীপুর সদর হাসপাতালে সবধরনের চিকিৎসা দেয়া শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছিল।
মাদারীপুরের সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবাধায়ক ডা. মো: সফিকুল ইসলাম জানান, রোগী মারা গেলেই দোষ এসে পরে চিকিৎসকের উপর। এই প্রথা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। কোন চিকিৎসক কখনই চায়না, কোন রোগী মারা যায়। রোগীর মৃত্যুর খবর আসার সাথে সাথে হাসপাতাল ভাংচুর, এটা কাম্য নয়। এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, হাসপাতাল ভাংচুরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd