Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

ধর্ষণ-নারী নির্যাত‌নের প্রতিবাদে মাদারীপু‌রের মাদ্রায় হিলফুলফুজুলের মানববন্ধন

মাহবুবুর রহমান / ৪৪৯ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

সারা দে‌শে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিচা‌রের দাবিতে মাদারীপুরের মাদ্রায় হিলফুলফুজুলের মানববন্ধন। 

বৃহসপ্রতিবার বিকালে দুটি অরাজনৈতিক সংগঠন হিলফুলফুজুল ও একতা আদর্শ পাঠাগারের যৌথ উদ্যেগে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা পুরান বাজার প্রাঙ্গ‌ণে রাস্তার দুই পাশে লোকজন দাঁড়িয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাটুন নিয়ে এবং যৌনহয়রানি পরিহারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।

নারীর প্রতি চলমান সহিংসতা ও ধর্ষণ এবং ধর্ষণের জন্য গড়ে ওঠা পরিবেশ নিয়ন্ত্রণের দাবিতে হিলফুলফুজুল    আয়োজিত মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন হলো।

এতে একাম্মতা ঘোষণা করে যোগ দিয়েছেন একতা আদর্শ পাঠাগার ও মাদ্রা যুব সমাজ নামের দুটি অরাজনৈতিক    সংগঠন। এতে সভাপতিত্ব করেন ঝাউদি ইউনিয়নের মহিলা সংরক্ষিত মেম্বার (৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য) মোসাঃ রোকেয়া আছমতের স্বামী মোঃ আছমত হাওলাদার।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন মোহাম্মদ ইরান সরদার- মুখপাত্র হিলফুলফুজুল ,বক্তব্য রাখেন মোঃ আমিনুল ইসলাম সহ- সভাপতি একতা আদর্শ পাঠাগার, জিহাদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক একতা  আদর্শ পাঠাগার,মোঃ রিয়াদ হোসেন অন্যতম সদস্য হিলফুলফুজুল।

এসময় আরোও বক্তব্য রা‌খেন সংগঠ‌নের নেতৃবৃন্দসহ একা‌ধিক সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠ‌নের নেতৃবৃন্দরা। বক্তারা ‌নোয়াখালীর বেগমগঞ্জ ও সি‌লে‌টের এম‌সি ক‌লেজের ধর্ষ‌ণের ঘটনায় দ্রুত বিচার দাবি ক‌রেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd