Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

কালকিনিতে প্রায় ১৫ কিলোমিটার বেহাল সড়ক ভোগান্তিতে হাজারো মানুষ

মোঃজাফরুল হাসান / ৩৩৯ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

মাদারীপুরের কালকিনিতে প্রায় ১৫ কিলোমিটার বেহাল সড়ক ভোগান্তিতে হাজারো মানুষ

দীর্ঘদিন যাবৎ মাদারীপুরের কালকিনি-বাঁশগাড়ী সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। এ সড়কের প্রায় ১৫ কিলোমিটার জুরে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আবার রোদের সময় ধুলাবালুর কারণে চোখ-মুখ বন্ধ করে চলতে হয়। ফলে প্রতিদিন যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন হাজার-হাজার মানুষ। এদিকে বেহাল সড়কের কারণে রোগী পরিবহনেও মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছেন স্বজনরা। এজন্য দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, কালকিনি-বাঁশগাড়ীর সড়ক দিয়ে উপজেলার বাঁশগাড়ী, পূর্ব এনায়েতনগর, এনায়েতরগর ও শিকারমঙ্গলসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজার-হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। জন গুরুত্বপূর্ন এ সড়কের প্রায় ১৫ কিলোমিটার জুরে কোথাও কোথাও বিটুমিনের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আবার কাথাও সড়ক ধসে পড়েছে। খানাখন্দের কারণে এ সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আবার রোদের সময় ধুলাবালুর কারণে চোখ-মুখ বন্ধ করে চলতে হয়। ফলে প্রতিদিন যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন হাজার-হাজার মানুষ। আর রোগী পরিবহনেও মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছেন স্বজনরা। এজন্য দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ সড়কের ব্যবসায়ী নিরঞ্জন বিশ্বাস বলেন, ‘সারা দিন ধুলো খেয়ে মরলাম। ধুলো থেকে বাঁচার জন্য সারা দিনই দোকানের সামনে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। রাস্তা খারাপের জন্য চলাচলেও অনেক সমস্যা হয়।’
ব্যাটারি চালিত ইজি বাইক চালক মোঃ খলিল মুন্সি বলেন, ১৫ মিনিটের রাস্তা এখন আমাদের যেতে প্রায় দুইঘন্টা সময় লাগে।
নিয়মিত যাতায়াতকারী আবদুস সালাম বেপারী বলেন, বেহাল অবস্থার কারণে এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে। সময় ও টাকা বেশি লাগছে।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, কালকিনি-বাঁশগাড়ী সড়কের কাজ দ্রুত শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd