Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

বেলাল রিজভী / ৩৯৭ বার
আপডেট সময় :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

মাদারীপুর জেলার সাংবাদিকদের মধ্যে করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে চেক বিতরণ করা হয়।


বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল রিজভী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিভির সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, দৈনিক জনকন্ঠের সাংবাদিক সুবল বিশ্বাস, কাউন্সিলর খলিলুর রহমান বেপারী প্রমুখ। সভা পরিচালনা করেন মাদারীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম। এসময় মাদারীপুর জেলায় কর্মরত ১৭ জন সাংবাদিকের মাধ্যে এক লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। সভায় সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd