Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে লাউ চাষে সফল কৃষক ফিরোজ চৌধুরী

এমদাদুল হক মিলন / ৩৮০ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

মাদারীপুরে লাউ চাষে সফল কৃষক ফিরোজ চৌধুরী। 

অন্যের জমি লীজ নিয়ে লাউ চাষে স্বাবলম্বী হয়েছেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের ফিরোজ চৌধুরী। কৃষক ফিরোজ চৌধুরী বলেন, ‘আমি অন্যত্র এক কৃষকের লাউ চাষের ক্ষেত দেখে লাউ চাষে খুব আগ্রহী হই। পরে আমি আমার প্রতিবেশী এক ভাইয়ের ২০ শতক খালি জমি লীজ নিয়ে লাউ চাষ শুরু করি। বিগত ৫ বছর যাবত আমি এই লাউ চাষ করছি। চলতি বছর খরিপ মৌসুমে ১০ হাজার টাকা খরচ করে ইতিমধ্যে ১০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। আমি আশাকরি আরো ৪০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবো।

তিনি আরো বলেন, ‘এই পর্যন্ত লাউ চাষে ও করোনায় সরকারের কোন সহযোগিতা আমি পাই নি। এমনকি করোনায় আমার কৃষি কাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে সরকারের সহযোগিতা পেলে আরো বড় আকারে লাউ চাষ সহ অন্যান্য সবচি চাষ করবো।

এ বিষয়ে তার স্ত্রী তানজিলা বেগম বলেন, আমার স্বামী এই লাউ চাষের বীজ এনে দিয়েছে আর আমি তার সাথে থেকে তাকে লাউ চাষে সহযোগিতা করেছি। আমার পরিবারে ৫জন সদস্য। আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে ভাল আছি।

প্রতিবেশী জুলাই চৌধুরী(bsomoy24.com- বার্তাসময়২৪. কম) কে বলেন, ‘লাউ একটি সুস্বাদু সবজি। ফিরোজ চৌধুরী লাউ চাষ করায় অনেক উপকার হয়েছে। কম দামে যখন তখন তাজা এই লাউ ক্রয় করে খেতে পারি। আমাদের বাজারে কষ্ট করে যেতে হয় না।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসাধরণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, মাদারীপুর জেলায় ব্যাপকভাবে সবজি আবাদ হয়ে থাকে। এবছর হঠাৎ করে আকস্মিক বন্যায় বেশ ক্ষতি হয়েছে। আমরা আগাম চাষি ভাইদের সবজি বীজ, সার, প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd