Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে ঘুমন্ত আ.লীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী ঢাকা থেকে গ্রেপ্তার

মাহবুবুর রহমান / ৬০৩ বার
আপডেট সময় :: শনিবার, ২৯ আগস্ট, ২০২০

মাদারীপুরে ঘুমন্ত আ.লীগ নেতা ইলিয়াস আহম্মেদ হাওলাদার কে হত্যাচেষ্টা মামলায় তার স্ত্রী মিলি আক্তার সহ কথিত প্রেমিক সাইদুর রহমান (জাহিদ) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।    

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে (৪২) ও তার কথিত প্রেমিক সাইদুর রহমান (জাহিদ)কে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মিলি ও সাইদুর রহমান  কে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। জানা যায় কথিত প্রেমিক সাইদুর রহমান (জাহিদ) মিলি আক্তার থেকে বয়সে ১০ বছরের ছোট।

পুলিশ ও মামলার সূত্র জানায়, চলতি মাসের ২০ তারিখ ভোররাতে ঘুমন্ত অবস্থায় ইলিয়াস আহম্মেদকে মসলা বাটার শিল (নোড়া) দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কে জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা রাজীব হোসেন বলেন, ‘স্বামীকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী সহ  প্রেমিক কে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। তারা ডিবি পুলিশের হেফাজতে আছেন।আজ শনিবার মিলিকে আদালতে তোলা হবে।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি জানিয়েছেন, দাম্পত্য জীবনে কলহ, তর্কবিতর্কের কারণেই নোড়া দিয়ে স্বামীকে মাথায় আঘাত করেন। আঘাত করেই তিনি ঢাকায় এসে একজনের বাসায় আত্মগোপনে ছিলেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার ঘটনার দিনই জানিয়েছিলেন, সকাল সাড়ে সাতটার দিকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ইলিয়াস। তাঁর মাথার তিনটি স্থানে আঘাত ছিল। হাতেও আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd