কালকিনিতে এম.পি গোলাপকে শুভেচ্ছা জানাতে এস.এম হানিফের তিন শতাধীক মোটরসাইকেল মহড়া
বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপের আগমন উপলক্ষে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভব্য মেয়র প্রার্থী এস.এম হানিফের উদ্যোগে ও নেতৃত্বে উপজেলার মজিদবাড়ি (ভূরঘাটা) বাজার থেকে মস্তফাপুর পর্যন্ত প্রায় তিন শতাধীক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ তার কর্মী,সমর্থক নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় এস.এম হানিফের মহড়ায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কাউন্সেলর মোঃ মজিবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার মোঃ দেলোয়ার হোসেন ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিন ফকির প্রমুখ।