Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

কালকিনিতে প্রতিপক্ষের ৬টি বসত ঘরে অগ্নীসংযোগের ঘটনায় যুবলীগনেতা, মেয়র প্রার্থী সহ আটক ৩

মাহবুবুর রহমান / ৬৩৭ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কালকিনিতে প্রতিপক্ষের ৬টি বসত ঘরে অগ্নীসংযোগ ও লুটপাটর ঘটনায় যুবলীগ নেতা, মেয়র প্রার্থী মোঃ শাহাদাত হুসাইন সরদার সহ ৩জন কে আটক করেছে কালকিনি থানা পুলিশ।   

এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নিতে।  মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন দক্ষিণ কানাইপুর গ্রামের বাবুল সরদার সহ অন্য ৬টি বসত ঘরে অগ্নীসংযোগ করা ও লুটপাটের  অভিযোগে কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী মোঃ শাহাদাত হুসাইন সরদার সহ ৩জন কে আটক করেছে কালকিনি থানা পুলিশ। আটককৃত ৩জন হলেন মোঃ শাহাদাত হুসেইন সরদার(৪২)নিজে ও তার দুুই ভাই সেলিম সরদার(৪৫) এবং  আবু বকর সরদার(৪৭)। গত মঙ্গলবার দিবাগত রাতে কালকিনি পৌর এলাকার রামনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে দলবল নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় এবং দুপুরে ১.৩০মিঃসময় ফের ৬টি বসত ঘরে অগ্নীসংযোগ করে। এ ঘটনায়২৪জনকে নাম উল্লেখ করে এবং ১৫০/২০০জনকে অজ্ঞাত রেখে কালকিনি থানায় মামলা দায়ের করে ভূক্তভোগী পরিবার।
এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন ‘ খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায় এবং মামলার প্রেক্ষিতে ৩জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd