Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

 মাদারীপুরে হতদরিদ্র মোস্তফার পরিবারকে ভ্যান কিনে দিলেন  মাদ্রা যুবসমাজ ও হিলফুল ফুজুল  সংগঠন।  

মাহবুবুর রহমান / ৬৮৯ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

 মাদারীপুরে হতদরিদ্র মোস্তফার পরিবারকে  নতুন ভ্যান কিনে দিলেন “মাদ্রা যুবসমাজ ও হিলফুল ফুজুল ” নামের দুটি  অরাজনৈতিক সংগঠন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার সদরউপজেলা ঝাউদি ইউনিয়নের পূর্বমাদ্রা গ্রামের (ভূমিহীন পরিবার) অসাহয়,হতদরিদ্র, দিনমুজর মোহাম্মদ ফকিরের ছেলে মোঃ মোস্তফা ফকিরের  কিছু দিন আগে একটি ভ্যান চুরি হয়ে যায়। পুরো বিশ্ব যখন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত। মানুষ যখন লক ডাউনের মধ্যে ঘরে আটকা রয়েছেন ঠিক তখনই  মোস্তফার পরিবারের আয় রোজকার করার একমাত্র বাহন ভ্যান টি চুরি হয়ে যায়। চুরি হওয়া ভ্যানটি অনেক খোঁজা খুঁজির পরও পাওয়া যায়নি। ভ্যানটি হারিয়ে মোস্তফা ও তার পরিবার পাগলের মতো হয়ে যায়। এ দিকে ভ্যান না থাকায় কি ভাবে চলবে তাদের পরিবারের ভরনপোষণ তাই খুবই দুশ্চিন্তায় পড়ে যায় মোস্তফার পরিবার।

অসাহয় পরিবারটির পাশে এগিয়ে এসেছেন মানব সেবায় নিয়োজিত দুটি সংগঠন ” মাদ্রা যুবসমাজ ও হিলফুল ফুজুল “। তারা হতদরিদ্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোস্তফার পরিবার কে একটি নতুন ভ্যান কিনে দেওয়ার আশ্বাস দেন।

আজ ৩০শে জুলাই ২০২০ইং সকাল ১০ ঘটিকার সময় মাদ্রা কেন্দ্রীয় জামে মসজিদের  পেশ ইমাম মোঃ মিকাইল হোসেনের নেতৃত্বে দোয়া ও মিলাতের আয়োজন করাহয়।উক্ত মোনাজাত শেষে মসজিদের গেটে “মাদ্রা যুব সমাজ” ও “হিলফুল ফুজুল” এর যৌথ উদ্যোগ ও আর্থিক ব্যাবস্হাপনায় মোস্তফা এর নিকট একটি নতুন ভ্যান হস্তান্তর করা হয়।

এব্যাপারে “মাদ্রা যুব সমাজের” মুখ্যপাত্র মোঃ ইরান হোসেন  মজুমদার(বার্তাসময়২৪.কম-bsomoy24.com) কে বলেন উক্ত কার্যক্রমে “মাদ্রা যুব সমাজ” অগ্রানী ভূমিকা পালন করে।ভবিষ্যতেও আমরা যেন, এরকম মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি আল্লাহ্ যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন।

কালাইমারা গ্রামের অরাজনৈতিক সংগঠন হিলফুলফুজুল এর মুখ্যপাত্র মোঃ আল আমিন হোসেন বলেছেন আমরা এর আগেও হতদরিদ্র, অসাহয়, গরীব মানুষের পাশে এগিয়ে এসেছি এবং আগামীতে অসাহয়দের পাশে থাকব ইনশাআল্লাহ।

এদিক নতুন ভ্যান হাতে পেয়ে  খুশিতে আত্মহারা মোস্তফা ও তার পরিবার। তারা এ অরাজনৈতিক  সংগঠন দুটির   নিকট  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উক্ত সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য মহান আল্লাহর নিকট  দোয়া করেছেন। মহামারী করেনা ভাইরাসের সময় তাদের পাশে এগিয়ে আসার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd