Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

বীর মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান-এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন-(বার্তা সময়২৪.কম-bsomoy24.com)

আরিফ হোসেন / ৪৫৮ বার
আপডেট সময় :: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা,বীর মুক্তিযোদ্ধা মোঃমিয়াজউদ্দিন খান-এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।অনলাইন নিউজ পোর্টাল (বার্তা সময়২৪.কম-bsomoy24.com)এর প্রকাশক ও প্রধান সম্পাদক জনাব মাহবুবুর রহমান। 

তিনি বলেন মরহুম মিয়াজউদ্দিন খান ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ।আমার যে কোন কাজে এবং সহযোগিতায় তিনি ছিলেন আন্তরিক।যে কোন সময় যে কোন ব্যাপারে তিনি আমাকে সৎপরামর্শ দিয়েছেন। তিনি ছিলেন আমার একজন অভিভাবক ও (বার্তা সময় ২৪.কম-bsomoy24.com) এর উপদেষ্টা।তার মৃত্যুতে আমি একজন অভিভাবক কে হারালাম।

বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান গত কয়েকদিন আগে ১৪ ই জুলাই নিমুনিয়া জনিত কারণে অসুস্থবোধ করলে তাকে সিএমএইচ এ ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে আইসিইউ তে প্রেরণ করেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৪ জুলাই রাত১ঃ৩০ মি সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

তার মৃত্যুতে বার্তা সময়২৪.কম পরিবারে কর্মরত বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সকলে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ও দুঃখ প্রকাশ করেছেন।

(বার্তা সময়২৪.কম-bsomoy24.com)এর প্রকাশক ও প্রধান সম্পাদক জনাব মাহবুবুর রহমান বলেন  মিয়াজউদ্দিন খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সংগঠক ও কমান্ডার। আওয়ামী লীগের একজন খাঁটি যোদ্ধা। প্রথম জীবনে পর্যটন কর্পোরেশনে চাকুরী করতেন। তাঁর নেতৃত্ব ও সততায়-তিনি ৫ বার পর্যটন অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।মাদারীপুরে তিনি একমাত্র ব্যাক্তি যিনি সরকারি চাকরি করা অবস্হায় রাজনৈতিক দল (আওয়ামীলীগ) এর সাথে সরাসরি সমপৃক্ত ছিলেন। এজন্য তাকে কয়েকবার জেলে যেতে হয়েছে।

তিনি ছিলেন সদালাপী,সমাজ সচেতন, সৎ নিষ্টাবান ও প্রজ্ঞাবান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তাঁর মৃত্যু মাদারীপুর বাসীর জন্য এক অপুরনীয় ক্ষতি। দেশ একজন সৎ রাজনীতি ও সমাজ সেবক হারালো।

মিয়াজ উদ্দিন খানের মৃত্যু মাদারীপুরের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই বীর মুক্তিযোদ্ধাকে তার সাহসিকতা এবং বীরত্বের জন্য জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। মাহবুবুর রহমান  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd