মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা,বীর মুক্তিযোদ্ধা মোঃ মিয়াজ উদ্দিন খান-এর মৃত্যুতে বিশিষ্ট শিক্ষা-উদ্যোক্তা সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন-এর গভীর শোকপ্রকাশ করেছেন।তিনি বলেছেন মুনাজাত করি,আল্লাহতায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
মরহুম মিয়াজউদ্দিন ছিলেন আমার কলেজ জীবনের বন্ধু। তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন।আমার যে কোন কাজে এবংসহযোগিতায় তিনি ছিলেন আন্তরিক। একানব্বই থেকে চারটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি আমার পাশে ছিলেন।আমাকে নির্বাচনে বিজয়ী করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন।
মিয়াজউদ্দিন খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সংগঠক ও কমান্ডার। আওয়ামী লীগের একজন খাঁটি যোদ্ধা। প্রথম জীবনে পর্যটন কর্পোরেশে চাকুরী করতেন। তাঁর নেতৃত্ব ও সততায়-তিনি ৫ বার পর্যটন অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন সদালাপী,সমাজ সচেতন, সৎ নিষ্টাবান ও প্রজ্ঞাবান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তাঁর মৃত্যু মাদারীপুর বাসীর জন্য এক অপুরনীয় ক্ষতি। দেশ একজন সৎ রাজনীতি ও সমাজ সেবক হারালো।
মিয়াজ উদ্দিন খান নেই-একথা ভাবতে আমার হ্রদয় কান্না ভরে ওঠে। আমি তাঁর মতো নিঃস্বার্থ একজন অকৃত্রিম বন্ধু হারালাম। আমি মিয়াজ উদ্দিন খানের রুহের মাগফিরাত কামনা করি।এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবংশুভানুধ্যয়ীদের প্রতি সমবেদনা জানাই।