Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে বৈদ্যুতিক খুঁটি বহন কারী ট্রাক্টরের চাপায় নিহত লিটনের বাড়ীতে শোকের মাতাম।

মাহবুবুর রহমান / ৫১৭ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মোঃ খলিল হাওলাদারের ছেলে মোঃলিটন মিয়া (২৩) বৈদ্যুতিক খুঁটিবহন কারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা যান। আর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের বাড়ী শোকের ছায়া নেমে আসে এমনকি পুরো এলাকায় শোকের মাতাম ছড়িয়ে পড়ে। প্রতিদিনেই এপাড়ার ওপাড়ার লোকজন নিহতের শোকসপ্তক পরিবারকে সমবেদনা জানাতে আসেন। একমাত্র উপার্জন কারী ছেলে লিটন মিয়া কে হারিয়ে পিতা মোঃ খলিল হাওলাদার ও মাতা নাছিমা খাতুন পাগল প্রায়।পারিবারিক সূত্র জানায় দিনমজুর ফার্নিচার শ্রমিক নিহত লিটন মিয়ার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী মরিয়ম বাকরুদ্ধ কন্ঠে বলেন আমি এ অবুঝ শিশু কে নিয়ে কোথায় যাব,কার কাছে যাব,কি হবে আমার শিশুর ভবিষ্যৎ? কে দিবে আমার অসুস্থ শশুড়ের চিকিৎসা খরচ,কেমনে চলবে আমাদের সংসার।এলাকাবাসীর দাবিএঘাতক ড্রাইভারের দৃষ্টান্ত মূলক শাস্তি ও নিহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে।তা না হলে রাস্তায় মানববন্ধন করবেএলাকাবাসী।

উল্লেখ্য যে,প্রতিদিনের ন্যায় গত ১৩ ই জুলাই ২০২০ ইং সকালে লিটন তার গ্রামের বাড়ী আলীনগর থেকে বাই সাইকেল চালিয়ে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় একটি ফার্নিচারের দোকানে তার কর্ম স্হলে আসছিলেন। কুলপুদ্বি আনসার ক্যাম্পের সামনে এলে বিপরিত দিক থেকে আসা বৈদ্যুতিক খুঁটি বহন কারী ট্রাক্টর অতিক্রমের সময় পাশের একটি ইজিবাইক কে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় ঐ ট্রাক্টরের পিছনের চাকার নিচে চাপা পড়ে লিটন। স্হানীয় পথচারীরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কত্যর্বরত চিকিৎসক লিটন কে মৃত ঘোষনা করলে উপস্থিত জনতা ক্ষেপে উঠেন এবং পুরো হাসপাতাল এলাকায় জুড়ে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনা স্হলের উপস্হিত একজন অটো চালক (বার্তাসময়.২৪কম – bsomoy24.com) কে জানান নিহত লিটনের কোন দোষ ছিলোনা। ঘটনা ঘটার পর পরেই কেউ কিছু বুঝে উঠার আগেই ট্রাক্টর ড্রাইভার পালিয়ে যায়। ঘাতক বৈদ্যুতিক খুঁটি বহন কারী ট্রাক্টর মাদারীপুর সদর থানা পুলিশ জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd