
উল্লেখ্য যে ২০০৮ ইং সালে মহাজোট সরকার ক্ষমতায় আসলে ২০০৯ ইং সালে এ্যাড. সাহারা খাতুন কে সরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে। তিনি নিষ্ঠা ও সততার এবং সাফল্যর সঙ্গে তিন বছর সে দায়িত্ব পালন করে। তিনিই ছিলেন বাংলাদেশে এক মাত্র প্রথম নারী সরাষ্ট্র মন্ত্রী। এ্যাড. সাহারা খাতুন ছিলেন বঙ্গবন্ধুর আর্দশ ও পরীক্ষিত সৈনিক। এক এগারোর সময় জীবন বাজি রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য রাজপথে আনন্দলন সংগ্রাম করেছেন। এছাড়াও আওয়ামীলীগ সমর্থীত আইনজীবী সমিতির নেতৃত্বে ও তিনি অগ্রানী ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে দলের এক অপূরনীয় ক্ষতি হয়ে। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এ্যাড. সাহারা খাতুন সৎ,ত্যাগী,ও পরীক্ষিত নেতা।তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।