মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ড.রহিমা খাতুনকে বরণ ও বদলি জনিত কারণে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠান মাদারীপুর লেক ভিউ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসেডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি,
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব হাসান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে,পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সাইফুদ্দিন গিয়াস,বাংলাদেশ টেলিভিশন মাদারীপুর প্রতিনিধি ও মৈত্রী মিডিয়া সেন্টার সাংবাদিক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বাদল, ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।