Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুর  জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে ড.রহিমা খাতুন কে।  

মাহবুবুর রহমান / ৪৫১ বার
আপডেট সময় :: শুক্রবার, ২৬ জুন, ২০২০

মাদারীপুর  জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। নতুন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন কে   বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মাদারীপুর  বদলী বা পদায়ন করা হয়।একেই সাথে মাদারীপুর  জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি)ও জেলা ম্যাজিস্ট্রট হিসাবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি রংপুর ডিসি অফিস, নোয়াখালীর সোনাইমুরীর ইউএনও এবং বিসিএস প্রশাসন একাডেমীর উপপরিচালক হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।  তিনি ২২ তম বিসিএসসের একজন কর্মকর্তা। তার জন্ম স্থান গাজীপুরের কাপাসিয়া উপজেলায়।

এবিষয় জানতে চাইলে মাদারীপুর জেলাপ্রশাসকের কার্যলয়ের সি/ এ মোঃ মামুন হোসেন(বার্তা সময়২৪.কম – bsomoy24.com) কে বলেন, নতুন ডিসি মহোদয় আগামী সপ্তাহে আসার সম্ভবনা আছে।

এ ব্যাপারে নতুন ডিসি মহোদয় (ড. রহিমা খাতুন) এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টাকরা হলে তার ফোন কেউ রিসিভ করে নাই। মাদারীপুর জেলায় তিনিই সর্ব প্রথম মহিলা ডি.সি।

এদিকে গত ৫জুন (শুক্রবার) মাদারীপুর  জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম কে যুগ্নসচিব পদে পদোন্নতি দেয়া হয়। শুক্রবার সরকারি ভাবে এসংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। তিনি দীর্ঘ সময় মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালক করেন। গত ২৫/০৬/২০২০ইং তারিখে সরকারী জারি করা এক প্রজ্ঞাপনে মাদারীপুর জেলা প্রশাসক, মোঃওয়াহিদুল ইসলাম কে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র মহাপরিচালক হিসেবে  পদায়ন করা হয়।

তবে বিদায়ী ডি. সি জনাব ওয়াহিদুল ইসলাম থাকবেন মাদারীপুরবাসীর মনি কোঠায়….!! কারন তিনি তার শুভবুদ্ধি ও মেধা,পরিশ্রম দ্বারা নিজ কর্মের গুনে মাদারীপুর বাসীর মন জয় করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd