Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র মোঃ এনায়েত হোসেন হাওলাদার করোনায় আক্রান্ত হয়েছেন।

মাহবুবুর রহমান / ৪১৭ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র  ও কালকিনি পৌরসভা আওয়ামীলীগের  সাধারণসম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদার (৪০) কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বুধবার মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের নিকট আসা করোনা রিপোর্টে তার পজেটিভ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ।

কয়েক দিন ধরে পৌরসভার মেয়র মোঃ এনায়েত হোসেন হাওলাদার  জ্বর, ঠান্ডা ও কাশি  অনুভব করছিলেন। এ জন্য তিনি গত ১২ জুন করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন।  বুধবার তার করোনা পজেটিভ  আসে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১২ জুন করোনা পরীক্ষার নমুনা দেন কালকিনি পৌরসভার মেয়র এনায়ের হোসেন হাওলাদার। নমুনা দেওয়ার ৫দিন পরে গতকাল বুধবার রাতে তার করোনা পরীক্ষার প্রতিবেদন আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এতে তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হন। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে আইসোলেশন থেকে চিকিৎসা  নিচ্ছেন।

দলীয় নেতাকর্মীরা জানায়, ‘করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। পৌরসভার প্রতিটি এলাকায় তিনি ত্রাণ সহযোগিতা দিয়েছেন। এমনকি রাতের আধারে মধ্যবিত্তদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দেওয়ায় প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। সাধারণ মানুষের সংস্পর্শে এসে তিনি করোনায় শনাক্ত হয়েছেন বলে দাবি দলীয় নেতাকর্মীদের। এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘করোনায় পজিটিভ রিপোর্ট আসার আগেই তিনি তার বাসায় আইসোলেশনে থাকেন। আমরা তার বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছি। প্রতিনিয়ত চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি বর্তমানে ভালোই আছেন।

পারিবারিক সূত্রে জানা যায় , পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার তিনি সুস্থ এবং ভাল আছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd