Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে নমুনা (সোয়াব) না দিয়েও এক ব্যক্তি করোনা পজেটিভ ! এ নিয়ে এলাকায় তোলপাড়।

মাহবুবুর রহমান / ৩৮৪ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

মাদারীপুর জেলা শহরের পাকদী এলাকায় এক ব্যক্তি করোনা পরীক্ষার নমুনা না দিলেও তিনি করোনা পজেটিভ বলে দাবী করছে মাদারীপুর স্বাস্থ্য বিভাগ। এতে এলাকায়  তোলপাড় ও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার পাকদী এলাকার ইচাহাক হাওলাদারের ছেলে সিদ্দিক হাওলাদার (২২) করোনা পরীক্ষার জন্য  কোন নমুনা প্রদান করেননি। তবে মঙ্গলবার তার মোবাইলে এসএমএস আসে সিদ্দীক হাওলাদার কোভিড পজেটিভ। এছাড়াও স্বাস্থ্য বিভাগের লোকজনও তাকে খুজঁতে থাকে। এতে বিব্রতকর অবস্থায় পড়েছে সিদ্দীক। তবে স্থানীয়রা হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে প্রকৃত আক্রান্ত ব্যক্তিকে খুঁজে বের করার দাবী জানান সিদ্দীক

সিদ্দীক গণমাধ্যমকে বলেন, আমি করোনা পরীক্ষার নমুনা দেইনি। আমি সম্পূর্ণ সুস্থ্য। কে বা কারা আমার মোবাইল নম্বর দিয়ে করোনা পরীক্ষা করিয়েছে তা জানি না। এখন প্রশাসনের লোকজন আমাকে খুঁজছে। সিদ্দীকের বাবা ইচাহাক হাওলাদার বলেন, আমার ছেলে সুস্থ। সে করোনা পরীক্ষার জন্য নমুনাও দেয়নি। কিন্তু স্বাস্থ্য বিভাগের লোকজন বলতেছে আমার ছেলের করোনা হয়েছে। আমি দাবী জানাই করোনা পরীক্ষার জন্য আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যেন নেয়া হয় পরীক্ষা করার সময়। এটা করা না হলে অনেকেই অন্যের ফোন নম্বর দিয়ে মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলবে।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, ‘এমন হওয়ার সুযোগ নেই। যে পরীক্ষা করেছে তার রিপোর্টই এসেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd