Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. ওবাইদুর রহমান( কালু) খান করোনায় আক্রান্ত হয়েছেন।

মাহবুবুর রহমান / ৪৬০ বার
আপডেট সময় :: বুধবার, ১৭ জুন, ২০২০

মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও   সিনিয়র আইনজীবি, এ্যাডভোকেট মো. ওবাইদুর রহমান (কালু)খান করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তার করোনা পজেটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন।

গত ২৪ ঘন্টায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নতুন আরো ৯২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১০১ দিনের মধ্যে এটাই জেলায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হলো। এর মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় ৩৯ জন, কালকিনিতে ১৩জন, রাজৈরে ৩৩জন এবং শিবচর উপজেলায় ৭জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৪৬৮ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১২৪ জন। নতুন আক্রান্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বুধবার রাত সাড়ে ৭টার দিকে জানান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. ওবাইদুর রহমান (কালু) খান এর কয়েকদিন ধরেই তার ঠান্ডা ও কাশি আছে। এ জন্যই তিনি ১১ জুন করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। আজ বুধবার তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

একটি সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান (কালু) খান তিনি সুস্থ আছে এবং ভাল আছে। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

সুত্র জানায়, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ত্রান বিতরণ কার্যক্রম সহ উপজেলার বিভিন্ন সভা সেমিনারে যোগ দিয়েছেন। এর ফলেই তিনি অসুস্থ হয়েছেন। তিনি মাদারীপুরের সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এ্যাডভোকেট ওবাইদুর রহমান (কালু) খান মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি,  সিনিয়র আইনজীবি  এবং  মাদারীপুর বাসীর নিবেদিত প্রাণ, বিশিষ্ট রাজনীতিবীদ মরহুম মৌলভী আচমত আলী খানের কনিষ্ঠপুত্র ও সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য  জনাব শাজাহান খানের ছোট ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd