Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

মাহবুবুর রহমান / ৪৭২ বার
আপডেট সময় :: সোমবার, ১৫ জুন, ২০২০

মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বেলাল রিজভীর নেতৃত্বে ৩ সদস্যর একটি প্রতনিধি দল স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন।

এসময় মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন। স্মারক লিপিতে দাবি করা হয়, চলতি বছরের ৮ মার্চ দেশের প্রথম ৩ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের একজন মাদারীপুরের এবং করোনার কারণে দেশের প্রথম লকডাউন ঘোষণা ‘করা হয় মাদারীপুর জেলার শিবচর উপজেলা কে। বর্তমানে এ জেলায় করোনা ভাইরাসের পরিস্থিতি খুবেই ভয়াবহ রুপ ধারন করেছে। এবং জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সোয়াব দেবার জন্য করোনা রোগীদের ভিড় দিন দিন বাড়ছে। সংগ্রহ করা সোয়াব ঢাকায় পাঠিয়ে ফলাফল জানতে বেশ কয়েক দিন সময় লাগছে , তাই রোগীদের চিকিৎসা, আইসোলেশন ও কোয়ারেন্টে সময় মত রাখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কোন রোগী যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন । এমন কি রিপোর্ট আসার আগেই তিনি অন্যান্য লোকজনের সাথে মিলে মিশে করেনার সংক্রমন ঘটাচ্ছেন। তাই করোনা শনাক্তকরন পিসিআর ল্যাব স্থাপন করা খুবেই জরুরী। মাদারীপুরে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে সাংবাদিক, আইনজীবি, ব্যাবসায়িক, শিক্ষক , ছাত্র,সচেতন মহল সহ  সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাদারীপুর জেলায় পিসিআর ল্যাব স্হাপন করার যে দাবী উঠেছে সেটা এখন গন দাবীতে পরিনত হয়েছে।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ – বার্তা সময়২৪. কম (bsomoy24.com)কে
বলেন, এখন সারাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। আমাদের মাদারীপুরে করোনার বিস্তার ব্যাপক হারে ছড়িয়েছে। রেড জোন হিসেবে চিহ্নিত মাদারীপুর জেলা। মাদারীপুরে একাধিক করোনা রোগী উপসর্গ নিয়ে মারা যাওয়ার ৪/৫দিন পরে জানা গেছে তারা করোনা পজেটিভ ছিলেন। এতে করে সাধারণ মানুষের মাঝে সংক্রমন বেড়েছে। তাই একজন নাগরিক হিসাবে আমি মনে করি মাদারীপুর জেলায় পিসিআর ল্যাব স্হাপন করা একান্ত প্রয়োজন।

এ বিষয় জানত চাইলে, মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক বেলাল রিজভী , বার্তা সময়২৪. কম (bsomoy24.com)কে জানান,সোমবার দুপুরে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষে আমি স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই স্মারকলিপি প্রদান করি। জেলা প্রশাসকের পক্ষে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম মহোদয় পত্রটি গ্রহন করেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে (স্বাস্হ্য মন্ত্রনালয়) যোগাযোগ করে জানাবেন। তিনি  (রিজভী) আরোও বলেন এ দাবী শুধু আমাদের একার নয়, ধর্ম বর্ন, ধনী গরীব, দলমত নির্বিশেষে সমগ্র মাদারীপুর বাসীর ।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক এবং নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন মাদারীপুর সংবাদদাতা – বেলাল রিজভী, সাংগঠনিক সম্পাদক – সাগর হোসেন তামিম, সদস্য – শহিদুল ইসলাম প্রমূখ।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করার বিষয় টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd