Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ নতুন করে করোনায় আক্রান্ত ১৭, মৃত্যু ১

মাহবুবুর রহমান / ৪২৯ বার
আপডেট সময় :: রবিবার, ১৪ জুন, ২০২০

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানসহ ১৭ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং ১৭ জনের মধ্যে   শফিকউদ্দীন (৭০) নামের  একজন শিবচর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্হায় তিনি  গতকাল শনিবার মারা গেছেন।

গত কাল শনিবার  দুপরে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।  ইউ এন ও – আসাদ্দুজ্জামান নিজের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির শুরু থেকে দেশের প্রথম লকডাউন হওয়া শিবচর উপজেলায় সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের সচেতন করতে মাঠে ছিলেন আসাদুজ্জামান। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করেন তিনি। সন্দেহ থেকে গত শনিবার (৭ জুন) পরীক্ষার জন্য নমুনা দেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায় গত ৭ জুন শিবচরের ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।আজ রিপোর্টে ১৭ জনের করোনা পজিটিভ আসে।এর মধ্য শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, পাচ্চর ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার,শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শশ্বাঙ্ক চন্দ্র ঘোষের গাড়ি চালক রাকিব হোসেন, শিবচর হাইওয়ে থানায় কর্মরত ৮ জন পুলিশসহ উপজেলার,উমেদপুর এলাকার ১ জন,মাদবরেরচর এলাকার ১ জন বহেরাতলা ২ জন ও পাচ্চর এলাকায় ২ জনসহ মোট ১৭ জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

এ বিষয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষের কাছে জানতে চাইলে  তিনি (বার্তা সময় ২৪. কম) কে    জানান   তার  ড্রাইভার  আক্রান্ত হওয়ার কারনে তিন হোম করেন্টাইনে থাকবেন।  তিনি আরো জানান গতকাল শনিবার করোনায় আক্রান্ত  শফিকউদ্দীন (৭০) নামের  একজন শিবচর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্হায় মারা যায়।  শিবচর উপজেলায় এ পর্যন্ত ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে ইউএনও আসাদুজ্জামান জানিয়েছেন, তার শরীরে তেমন উপসর্গ নেই। তিনি মানসিকভাবে ভালো আছেন এবং নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd