কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক,বাংলাদেশ আওয়ামীলীগ আলীনগর ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম আঃমন্নান শরিফ স্যারের আজ তৃতীয় মৃত্যু বার্ষিকী। প্রবীন এই রাজনীতিবীদ ২৯শে মে ২০১৭ ইং তারিখ না ফেরার দেশে চলে যান। তার ৩য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাগফেরাত কামনা করেছেন তার পরিবারববর্গ, আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগসংগঠন এবং কালীগঞ্জ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা,কর্মকতা- কর্মচারী বৃন্দ। মরহুম মন্নান শরিফ স্যারের জৈষ্ঠ্য সন্তান মশিউর রহমান( মামুন) শরীফ এলাকা বাসীর নিকট তার বাবার রুহের মাগফেরাত কামনাকরে দোয়া চেয়েছেন। আল্লাহ স্যার কে জান্নাতুল ফেরদৌস দান করুন।