Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

কালকিনিতে অসামাজিক কাজে বাধা দেওয়ায় ৬টি বসত ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট ।

মাহবুবুর রহমান / ৫৭৫ বার
আপডেট সময় :: বুধবার, ২৭ মে, ২০২০

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামে অসামাজিক কাজে বাধা দেওয়ায় মঙ্গলবার রাতে ৬টি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।জানা যায়,গতকাল মঙ্গলবার দুপুরে রমজানপুর এলাকার মহিষের চর গ্রামের ফয়সাল পাইক (৩৫) ও মন্টু খান(৪০) জোড়পূর্বক রমজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জজিরা এলাকার শিকদার বাড়ি নির্জন ঘড়ে এনে একটি মেয়ের হাত পা বাধার চেষ্টা করে। এসময়ে মেয়েটির চিৎকারে এলাকা বাসি ছুটে এসে উদ্ধার করে মেয়েটির বাড়ি পৌছে দেয়। এসময়ে দুই যুবক পালিয়ে গেলেও মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে ফয়সাল পাইক ও মন্টু খানের নেতৃত্বে ১৫/২০ জন দেশী অস্ত্র নিয়ে জজিরা গ্রামের মকবুল শিকদার,সেলিম হাওলাদার,রিপন শিকদার,সিরাজ শিকদার,সালাম হাওলাদার ও জালাল শিকদারের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে । এসময় দূর্বৃত্তরা হামলা চালিয়ে নগদ ৩লক্ষ ৬০ হাজার টাকাসহ বেশ কিছু মূল্যেবান মালামাল লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সালেক শিকদার, মমতাজ বেগমসহ বেশ কয়েকজন বলেন,আমরা গরীব মানুষ,সমাজের ভালোর কথা ভেবে আমরা অসামাজিক কাজে বাধা দিয়ে একটি মেয়েকে রক্ষা করেছি বলে বিভিন্ন অস্ত্র নিয়ে ফয়সাল পাইক ও মন্টু খানের নেতৃত্বে আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে আমরা এর সঠিক বিচার চাই।এ ব্যাপারে জানতে চাইলে, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে (বি সময় ২৪. কম) কে বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “কালকিনিতে অসামাজিক কাজে বাধা দেওয়ায় ৬টি বসত ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট ।”

  1. Sakib says:

    Sad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd