Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

  দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

মাহবুবুর রহমান / ৪১৬ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৬ মে, ২০২০

 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী
সাবধানে থাকার আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।সোমবার (২৫ মে) রাতে বি সময়২৪.কম-কে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কোনো ধরনের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা করা দরকার। যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক পরীক্ষা করে আক্রান্ত রোগী শনাক্ত করে আইসোলেশনে রাখতে হবে।’ডা. জাফরুল্লাহ বলেন, ‘গতকাল (রোববার) আমার জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়েছি। আমার পজিটিভ এসেছে। এতে করে আমার দ্বারা নতুন করে আর কেউ আক্রান্ত হবে না। যদি দু-তিন দিন পরে পরীক্ষা করতাম তাহলে এর মধ্যে অনেকেই আক্রান্ত হয়ে যেত। তাই আমি বলব, যত বেশি সংখ্যক সম্ভব দ্রুত পরীক্ষা করা দরকার। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ‘হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি, সুস্থ আছি। আপাতত বাড়িতেই আইসোলেশনে থাকব। দেশবাসীকে বলব, তারা যেন সাবধানে থাকে। উল্লেখ্য  রবিবার (২৪ মে) বিকেল ৫টায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd