Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

বিএনপি নেতা খোকন তালুকদারের মাদারীপুরসদর উপজেলায় ঈদ উপহার সামগ্রী বিতরন

মাহবুবুর রহমান / ৪৬৫ বার
আপডেট সময় :: শুক্রবার, ২২ মে, ২০২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো মাদারীপুর জেলার সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন ও মাদারীপুর পৌরসভায় ৫ নং ওয়ার্ডে ৪০০ শতাধিক মেহনতি ও কর্মহীন গৃহবন্ধি মানুষের মাঝে আজ শুক্রবার ঈদ সামগ্রী উপহার বিতারন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আজমত আলী মাতুব্বার, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক জি,এস (নাকসু) মিজানুর রহমান বাচ্চু, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক এনামুল হক লালচাঁন, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি গিয়াসউদ্দিন খান, বিএনপির নেতা আঃ সালাম মাতুব্বার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কাজী রফিকুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন সাংবাদিকদের ও (bsomoy24.com) কে বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারুন্যের অহংকার তারেক রহমান এর নির্দেশনায় আমার নির্বাচনী এলাকা (কালকিনি-মাদারীপুর-৩ আসন) এর প্রত্যেকটি ইউনিয়নেই সাধ্যমত অসাহয় ও কর্মহীন গৃহবন্দি মানুষের মাঝে আমরা খাবার ও ঈদ উপহার সামগ্রী পৌছে দিবো। তিনি আরো বলেন আমি ডাসার ইউনিয়নে খাদ্য বিতরনের মাধ্যমে আমার এই খাদ্য বিতরন কর্মসূচী শুরু করেছি। এর পর কালকিনি পৌরসভা, মাদারীপুর পৌরসভা, কাজীবাঁকাই ইউনিয়ন, বালিগ্রাম ইউনিয়ন, ঝাউদী ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, ঘটমাঝি ইউনিয়ন,কয়ারিয়া ইউনিয়ন পর আজ দ্বিতীয় বার ঝাউদী ইউনিয়নে ও মাদারীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরন করেছি এ প্রর্যন্ত ১০০০০ হাজার পরিবারকে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার দিয়েছি। পর্যায়ক্রমে কালকিনি-মাদারীপুর-৩ আসনের প্রত্যেকটি ইউনিয়নেই আমার খাদ্য ও ঈদ সামগ্রী পৌছে যাবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd