মাদারীপুর জেলা শহরের মাষ্টার কলোনী নিবাসী ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল হাকিম মিয়া এর স্ত্রী, পি ডি বি র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়ত হোসেনের মাতা রবিবার সন্ধ্যা ৫ঃ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। উল্লেখ্য যে মরহুমার চার ছেলে সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে বড় ছেলে পি ডি বি র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়ত হোসেন। মেজ ছেলে মাদারীপুর পুরান বাজারের বিশিষ্ট কাপড় ব্যাবসায়ী মোঃ দেলোয়ার হোসেন অপর দুই ছেলে হলেন, ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এসোশিয়োশনের সাধারণ সম্পাদক, নীট এম্পায়ার এর সন্মানিত ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার মোঃ এনায়েত হোসেন ও হাইকোর্টের সনামধন্য ব্যারিস্টার মোঃ হেদায়েত হোসন। তারা সবাই তাদের মায়ের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।