Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

কালকিনিতে রান্না ঘরে বোমা বিস্ফোরন ” সাধারন জনগনের মাঝে চরম আতঙ্ক

জাফরুল হাসান / ২০১ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

কালকিনিতে রান্না ঘরে বোমা বিস্ফোরন ” সাধারন জনগনের মাঝে চরম আতঙ্ক

মাদারীপুরের কালকিনিতে আহাম্মদ সরদার-(৪০)নামে এক যুবককের রান্না ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার সাধারণ জনগনরর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেন। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সরেজমিন সুত্রে জানাযায়, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাইসরদারের চর গ্রামের ইসমাইল সরদারের ছেলে আহাম্মদ সরদারের রান্না ঘরে হঠাৎ করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ি ঘর কেঁপে উঠে। এদিকে ওই এলাকার আপাং কাজীর সাথে কবির খার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আপাং কাজীর লোকজনের উপরে হামলার পরিকল্পনা করে কবির খার দলের অনুসারী আহাম্মদ সরদারের রান্না ঘরে বোমা মজুত করে রাখেন বলে আপাং কাজীর লোকজনে অভিযোগ করেন। কিন্তু হঠাৎ করে মজুত করে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে করে আশেপাশের সাধারন লোকজনের মাঝে আতঙ্ক ছরিয়ে পরে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আশফাক রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করেন।

আপাং কাজীর ভাই জামাল কাজী বলেন, কবির খার লোকজন আমাদের উপর হামলা করার উদ্দেশ্যে বেশ কিছু বোমা মজুত করে রাখে। আর সেই মজুতকৃত বোমা হঠাৎ করে বিস্ফোরিত হয়।

অভিযুক্ত আহাম্মদ সরদারের মা মোসাঃ আমেনা বেগম বলেন, হামলার পরিকল্পনার বিষয় আমি কিছু জানিনা,তবে আমার ছেলের রান্না ঘরে একটি বোমা ফাঁটার শব্দ পেয়েছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি৷ বর্তমানে এলাকা শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd