Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

কালকিনিতে কেন্দ্রীয় বি.এনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমানের খাদ্য সামগ্রী বিতরন

মাহবুবুর রহমান / ৪৮৫ বার
আপডেট সময় :: শনিবার, ১৬ মে, ২০২০

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় মাদারীপুরের কালকিনি উপজেলায় কর্মহীন হয়েপড়া এক হাজার পরিবারের মাঝে  চাল ডাল আলু সহ খাদ্য সামগ্রী বিতরন করেছে কেন্দ্রীয় বি.এন.পি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক নির্বাচিত ভিপি খন্দকার মাশুকুর রহমান। আজ(শনিবার) বিকেলে কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রাম থেকে বিতরনী কার্যক্রমের উদ্বোধন করেন কালকিনি উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের খন্দকার মাশুকুর রহমান বলেন ‘ কালকিনি উপজেলা এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন ও ছাত্রনেতা মাহমুদ সরদার ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করেছে। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংস্থা ও ব্যক্তি উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে। তাদের সকলকে আমার দল বিএনপি’র পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই।  রাজনীতি মানুষের কল্যাণ্যের জন্য সেই রাজনৈতিক দলের কর্মী হিসাবে বলতে চাই যতদিন সাধ্য থাকবে ততদিন মানুষের পাশে থাকবো। আমি এই সময় আহ্বান করবো বিগত দিনে যারা কালকিনিতে এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধি ছিলেন তারা যেনো সবাই এগিয়ে আসেন ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার জন্য।’
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান বেপারী, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট এইচ এম মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক বি.এম নাসির উদ্দিন ও শহিদ খান, পৌর বিএনপির আহব্বায়ক মোঃ শহিদুজ্জামান তোতা, পৌর বিএনপির সদস্য সচিব নাসিরউদ্দিন ফকির লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন হাওলাদার, উপজেলা যুবদল নেতা মোঃ শাহিন মৃধা, উপজেলা ছাত্রদল নেতা মোঃ জাকির হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd