Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

ডাবের মূল্যে আগুন? প্রতি ডাবের মূল্য ৯০-১১০ টাকা, অতিষ্ঠ সাধারণ মানুষ!!

মাহবুবুর রহমান / ১৯০ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ৪ মে, ২০২১

গ্রাম কিংবা শহরে তরমুজের চেয়ে ডাবের মূল্য তুলনামূলক ভাবে অনেক বেশি মাহে রমজানকে সামনে রেখে ডাবের মূল্য সাধারণ মানুষের  ক্রয় ক্ষমতার বাহিরে চলছে। কোন কোন শহরে প্রতি ডাব ১০০-১১০ টাকা  বিক্রি করতে  দেখা গেছে। অতিস্ঠ সাধারণ মানুষ  তাই প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

 

বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাবের প্রকৃত মূল্যর চেয়ে অনেক বেশি মূল্য ডাব বিক্রি করা হচ্ছে। পবিত্র মাহে রমজান মাসে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ডাবের দাম বাড়িয়ে প্রতি ডাব ৮০ টাকা থেকে শুরু করে ১১০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। রমজানের আগে গ্রামে প্রতি ডাব ৬০-৭৫ টাকা এবং শহরে (ঢাকায়) প্রতি ডাব ৭০-৮৫ টাকা দরে বিক্রি করেছেন। প্রকৃত পক্ষে ব্যবসায়ীরা ডাব গাছের মালিক থেকে প্রতি ডাব ১৫-২০ টাকা দরে ক্রয় করেন। গতকাল ঢাকার দৈনিক বাংলার মোড়ে এক ডাব ব্যবসায়ীকে প্রতি ডাব ৯০-১০০ ঢাকা দরে বিক্রি করতে দেখা গেছে। ঐ ব্যবসায়ীর ভাষ্যমতে আগের থেকে বর্তমানে অনেক বেশি মূল্য দিয়ে ডাব ক্রয় করতে হয়। তাই একটু বেশি মূল্য বিক্রি করছি। সাব্বির নামের এক লোক ডাব কিনতে এসে এ প্রতিবেদক কে জানান, ভাই কি করব রমজান মাস ইফতারকরা লাগবে তাই ডাব কেনা দরকার এজন্য এসেছি? আগে ডাব কিনতাম ৭০-৮০ টাকায় আর এখন সেই ডাব কিনতে হচ্ছে ৯০-১১০টাকা দরে। স্হানীয় লোকজন এর প্রতিকার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। ঢাকাসহ  সকল জেলা কিংবা গ্রামে তরমুজের মত ডাবের মূল্যর প্রতি দৃষ্টি রাখেন, যাতে কোন ব্যবসায়ীগন অনেক বেশি দরে ডাব বিক্রি করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd