Logo
শিরোনাম ::
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ায় সংবাদ সম্মেলন আজ খোলা থাকবে সরকারি – বেসরকারি সব অফিস মাদারীপুরে বার্তা সময় ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদকের পিতার মৃত্যুতে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত পালাগানের আসর থেকে বিলাসী জীবনে মমতাজ ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি” হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গাজীর মুঠোয় জিম্মি, মুক্তি চায় অভিভাবকগণ। মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত এবং উক্ত দিবসে শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত আপন আলোয় আলোকিত একজন আইনজীবী এ্যাড. গোলাম কিবরিয়া
নোটিশ ::
সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে সংবাদদাতা নিয়োগ চলছে। অতিসত্বর যোগাযোগ করুন ০১৬২৬২২৭২১৬, সিভি মেইল করুন bartasomoy24@gmail.com.

কালকিনি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা ও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

মাহবুবুর রহমান / ২৬৮ বার
আপডেট সময় :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

মাদারীপুরের কালকিনি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সাধারন কাউন্সিল এবং সংরক্ষিত কাউন্সিলদের সংবর্ধনা ও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

মাদারীপুরের কালকিনি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টা থেকে শুরু করে প্রায় তিন ঘন্টা ব্যাপী স্বল্প পরিসরে পৌরভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মেয়র এসএম হানিফ ও সাধারন কাউন্সিলগন এবং সংরক্ষিত কাউন্সিলদের ফুলের মালা ও তোরা দিয়ে বরণ করে নেন পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় স্থানীয় আ’লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ পৌর এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত হন। মানুষের ভির দেখে মেয়র সবাইকে অনুরোধ করেন যার যার বাড়ি চলে যেতে। পরক্ষনে নবনির্বাচিত মেয়র এসএম হানিফ সংরক্ষিত কাউন্সিল, সাধারন কাউন্সিল ও  পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

মত বিনিময় শেষে নবনির্বাচিত মেয়র এসএম হানিফ বলেন, পৌর এলাকার সবাই আমাকে ও কাউন্সিলরদেরকে তাদের  মুল্যবান পবিত্র ভোট দিয়ে র্নিবাচিত করেছেন, আমরা তাদের সেবক আমরা তাদের সেবা করতে এসেছি কর্তৃত্ব করতে নয়। জনগনের আমানত সু-সম বন্টনের মাধ্যমে তাদের কাছে পৌছাতে হবে। কালকিনি পৌর সভাকে আমরা  প্রথম শ্রেনীর মডেল পৌর সভা হিসেবে গড়বো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি মানণীয় প্রধান মন্ত্রীর মনোনয়ন নৌকা প্রতীক, বাংলাদেশ আ’লীগের প্রচার ও সম্পাদক, মাদারীপুর, ৩-আসনের সংসদ সদস্য, কালকিনি মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এম পি, মাদারীপুর, কালকিনি আ’লীগের ও এর অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের সহ যোগিতায় আমি আজ মেয়র নির্বাচিত হয়েছি, তাই আমি সবাইকে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানাই।

তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ আমায় টাকা পয়সা, গাড়ি বাড়ি অনেক দিয়েছেন আমার আর চাওয়া পাওয়ার কিছুই নাই। আপনারা উন্নয়ের জন্য সব রকম সহোযোগিতা সমান ভাবে সব সময় পাবেন।

পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীদের বলেন আপনারা মন দিয়ে কাজ করেন আমার কাছ থেকে সব রকম সহযোগিতা পাবেন। আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের পাশে থাকবো। উল্লেখ ৫ম ধাপে গত ৩১র্মাচ কালকিনি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ও গত ১৩ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কালকিনি পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By insafit.Com.bd