- bartasomoy24.com - https://bartasomoy24.com -

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মাদারীপুরের মাদ্রায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে, মাদারীপুর সদর উপজেলার মাদ্রা পুরান বাজার চত্বর প্রাঙ্গনে ও রাস্তার দুই পাশে লোকজন দাঁড়িয়ে ব্যানার,বিভিন্ন ফেস্টুন, প্লাটুন নিয়ে প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল করেছেন।পূর্বমাদ্রা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যেগে এবং তিনটি অরাজনৈতিক  সংগঠন একতা আদর্শ পাঠাগার,হিলফুল ফুযুল ও মাদ্রা যুব সমাজের আয়োজনেঃ

মাদারীপুর সদর উপজেলার মাদ্রা পুরান বাজার চত্বর প্রাঙ্গনে আজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় এলাকার সকল মসজিদের মুসল্লীগন ও এলাকাবাসী ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হলে বড় পরিসরে একটি  বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল টি মাদ্রা পুরান বাজার থেকে মাদ্রা হাইস্কুল মাঠ প্রদক্ষিন করে আবার পূনরায় মাদ্রা পুরান বাজারে এসে সমবেত হলে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয় এবং রাস্তার দুই পাশে দাড়িয়ে হাতে ব্যানার, ফেস্টুন, প্লাটুন নিয়ে এবং ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ও ফ্রান্স পন্য পরিহারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের  সভাপতিত্ব করেন ঝাউদি ইউনিয়নের কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ আলী হোসেন ও সভাটি পরিচালনা করেন অত্র এলাকার কৃতি সন্তান ক্বারি মোহাম্মদ নাঈম হাসান, অন্যান্যর মধ্যে বক্তব্য  রাখেন জনাব  মাহবুবুর রহমান – সভাপতি  একতা আদর্শ পাঠাগার, মাওলানা মোহাম্মদ নেছারউদ্দিন -শিক্ষক তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মাওলানা কাজী আব্দুল হালিম প্রমুখ। এসময় আরোও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ পেশ ইমাম পূর্ব মাদ্রা জামে মসজিদ, ও সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠ‌নের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। প্রতিবাদ সমাবেশ ও মিছিল শেষে  মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন।