ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এর মাদ্রা বাজার শাখার শুভ উদ্বোধন
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে “ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এর মাদ্রা বাজার শাখার শুভ উদ্বোধন করাহয়।
৭ই অক্টোবর২০২০ ইং তারিখে রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় মাদ্রা নতুন বাজারের মাঠে সুসজ্জিত প্যান্ডেলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড, ওবায়দুর রহমান কালু খান – উপজেলা চেয়ারম্যান, মাদারীপুর সদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদ হোসেন অনিক – সভাপতি, বাংলাদেশ ছাত্র লীগ মাদারীপুর জেলা,সভায় সভাপতিত্ব করেন জনাব সিরাজুল ইসলাম আবুল হাওলাদার – চেয়ারম্যান ঝাউদি ইউনিয়ন। ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এর মাদ্রা বাজার শাখার পরিচালনায় রয়েছেন জনাব শফিকুল ইসলাম। শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃৃৃৃন্দ,সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তি,সুধী,সম্মানিত গ্রাহক।